শীতের কম্বল গরমেও পরে আছে চেয়ারম্যানের অফিসে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন হতদরিদ্র শীতার্তরা।

Manual6 Ad Code

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা থেকে শীতবস্ত্র বিতরনের জন্য প্রতিটি ইউনিয়নে বরাদ্দ দেয়া হয় কম্বল। শীত চলে গেলেও মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নে এখনো পড়ে রয়েছে এসব কম্বল।

Manual1 Ad Code

অভিযোগ রয়েছে, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ নিজের পছন্দমতো ব্যক্তিদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। অবশিষ্ট কম্বল ইউনিয়ন অফিসের একটি কক্ষে ফেলে রেখেছেন।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য বলেন, আমরা বারবার বলেছি শীত চলে যাচ্ছে কম্বলগুলো হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু চেয়ারম্যান শীতার্থদের মাঝে এটি বিতরণ না করে ইউনিয়ন অফিসে স্টক করে রেখেছেন। এটা একরকমের দায়িত্ব অবহেলা ও খামখেয়ালি।

এবিষয়ে নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ বলেন, চেয়ারম্যানের নলেজে সব থাকে না। কম্বল রয়েছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে থাকার কথা নয়।

Manual4 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন বলেন, এরকম করার তো কোন সুযোগ নেই। এটার ব্যবস্থা নিচ্ছি। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শীত কম্বল চেয়ারম্যান
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code