ভারত পাকিস্তানে নিষিদ্ধ দুইদেশের পতাকাধারী জাহাজ, ভারতে নিষিদ্ধ পাকিস্তানের চিঠিপত্র – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৭, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

ভারত পাকিস্তানে নিষিদ্ধ দুইদেশের পতাকাধারী জাহাজ, ভারতে নিষিদ্ধ পাকিস্তানের চিঠিপত্র

newsup
প্রকাশিত মে ৪, ২০২৫
ভারত পাকিস্তানে নিষিদ্ধ দুইদেশের পতাকাধারী জাহাজ, ভারতে নিষিদ্ধ পাকিস্তানের চিঠিপত্র

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

ভারতের বিরুদ্ধে আরও এক ধাপ ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পণ্যের আমদানি বন্ধের কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। তার কয়েক ঘণ্টা পরেই ইসলামাবাদ জানিয়ে দিল, ভারতের পতাকাধারী কোন জাহাজ পাকিস্তানের বন্দরে দাঁড়াতে পারবে না। শনিবার রাতে পাকিস্তান সরকারের বিবৃতি উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম ডন।

Manual7 Ad Code

পাকিস্তান সরকারের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় বন্দর ও জাহাজ চলাচল বিভাগ শনিবার এই বিবৃতি জারি করেছে।

তাতে বলা হয়, ‘‘পড়শি দেশের সঙ্গে সমুদ্র বিষয়ক সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান তার সমুদ্রের স্বাধীনতা বজায় রাখার জন্য, অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে পদক্ষেপ করছে: ভারতের পতাকাধারী কোনও জাহাজকে পাকিস্তানের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। পাকিস্তানের পতাকাধারী কোনও জাহাজ ভারতের বন্দরে ঢুকবে না। কোনও ঘটনায় এর ব্যতিক্রম হলে তা আলাদা করে যাচাই করা হবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ খবর আনন্দ বাজার পত্রিকা

Manual7 Ad Code

কাশ্মীর পহেলগামের কাণ্ডের পরেই ভারতের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে দিয়েছিল পাকিস্তান। তারা জানিয়েছিল, ভারত থেকে কোনও পণ্য আমদানি করা হবে না বা ভারতে কোনও পণ্য রফতানি করা হবে না। পাকিস্তান থেকে ভারতে আসা পণ্যের পরিমাণও খুব বেশি নয়। তার পরেও শনিবার নয়াদিল্লি আমদানির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান থেকে আসা সব চিঠিপ্ত্র বা পার্সেল।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। তার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক জেবি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code