ধর্ষণ মামলার বাদী নোবেলের স্ত্রী, চার মাসের প্রেগন্যান্ট—দাবি আইনজীবীর

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ঢাকা ডেস্ক:

রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন শুনানিতে তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, মামলার বাদী নোবেলের স্ত্রী। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে জামিন শুনানি হয়।

Manual1 Ad Code

নোবেলের পক্ষে তাঁর আইনজীবী জসিম উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলার ঘটনা গত বছরের ১২ নভেম্বর। আর বাদী আসামির স্ত্রী। গতকাল রাত পর্যন্ত তাঁরা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’

আইনজীবী বলেন, ‘মেয়েটি লিগ্যালি তাঁর ওয়াইফ, চার মাসের প্রেগন্যান্ট।’ এটি ধর্ষণ হয় কীভাবে?’

আইনজীবী আরও বলেন, ‘নোবেল তাঁর সাথে সংসার করতে চায়। আমরা যেকোনো শর্তে আপস করতে ইচ্ছুক।’

Manual5 Ad Code

৬ মাস ধরে বাসায় আটকে রেখেছিলেন নোবেল, অভিযোগ তরুণীর৬ মাস ধরে বাসায় আটকে রেখেছিলেন নোবেল, অভিযোগ তরুণীর
এ সময় বিচারক কাবিননামা আছে কিনা জানতে চান। তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি।

এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘মামলার এজাহার অনুযায়ী এটি ধর্ষণের অভিযোগ।’ পরে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual1 Ad Code

ডেস্ক: আর

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code