গোয়ালন্দ শিশু সংসদের খাদ্য সহায়তা বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
“মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে বুকে ধারণ করে “গোয়ালন্দ শিশু সংসদ” এর উদ্যোগে শুক্রবার দ্বিতীয়বারের মতো সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের এই ক্রান্তিলগ্নে ১৯০টি কর্মহীন অসহায় পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়।
দৌলতদয়া মডেল হাইস্কুল মাঠে খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ শিশু সংসদ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুলের মাতা আমেনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ শহিদুল ইসলাম, গোয়ালন্দ শিশু সংসদ এর চেয়ারম্যান সাবিত বিন রাসেল, সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসান, গোয়ালন্দ শিশু সংসদ এর সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন গোয়ালন্দ শিশু সংসদের প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতাবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি, বেসরকারি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code