ঢাকাবাসীকে নিশ্চিত করেছেন ইশরাক হোসেন: `শপথ কেবল একটা ফরমালিটি`

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি।’ তিনি ২৩মে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন, তাতে তিনি লিখেন “শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসাবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব। দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোন ভিত্তিক মনিটরিং টিম এর অনুমোদন দিব। বিকালের মধ্যে (১৬ ঘন্টায়)!একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবো। দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সাথে আমি নিজেও থাকব।”

Manual1 Ad Code

 

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন।

এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ১৩ মে একটি রিট করেন। রিটটি গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিকেল চারটার দিকে কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিস্থলে যান ইশরাক। সেখানে তিনি অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা (সরকার) কী করে। তাদের যে কর্মকাণ্ড, সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।’ ডেস্ক জেবি

Manual7 Ad Code

 

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ঢাকাবাসীকে নিশ্চিত করেছেন ইশরাক হোসেন: `শপথ কেবল একটা ফরমালিটি`
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code