শৈশবের স্কুলে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষার্থী, মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন শিক্ষার্থীদের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ফিরে গেলেন বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সভাপতি ইমাজ উদ্দীন। তিনি ২০২৫ সালের ১৪ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Manual7 Ad Code

২৬ মে সোমবার, নিজ শিক্ষা জীবনের স্মৃতিবিজড়িত এই বিদ্যালয়েই তিনি এসএসসি পাস করেন। বিদ্যালয়ে ফিরে তিনি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের সঙ্গে তিনি আলোচনা করেন ক্লাসের নিয়মিততা, শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাসমূহ নিয়ে। প্রত্যেকের কাছ থেকে সরাসরি মতামত নিয়ে তা লিপিবদ্ধ করেন।

অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য তিনি বিনা বেতনে পড়াশোনার অনুমোদন দেন এবং উপবৃত্তি নিশ্চিত করেন, যেন তারা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।
এছাড়া, প্রশিক্ষণে থাকা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় তারা ঈদের আগে বেতন ও বোনাস প্রদানের অনুরোধ জানান। তিনি তাৎক্ষণিকভাবে ২ লাখ ২০ হাজার টাকার চেক স্বাক্ষর করে প্রদান করেন।

রাজশাহী ও নওগাঁ থেকে আগত তিনজন শিক্ষক অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়ে অনুরোধ করলে, সেটিও অনুমোদন দেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এই মানবিক উদ্যোগে আনন্দিত ও কৃতজ্ঞ। ইমাজ উদ্দীন বলেন,“বিদ্যালয়ের যেসব সমস্যা দেখেছি এবং যেসব উন্নয়ন প্রয়োজন, ইনশাআল্লাহ ধাপে ধাপে তা বাস্তবায়ন করবো। ইসলামপুরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি। ডেস্ক বিজে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন শিক্ষার্থীদের
  • শৈশবের স্কুলে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষার্থী
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code