শ্রীমঙ্গলে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামে(দুর্গাবাড়ীর পাশে)পারিবারিক কলহের জেরে জয়ীতা দেব(২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁ*স দিয়ে আত্মহ*ত্যা করেছেন। তার স্বামী নাম অর্জুন দাস। ‎গতকাল বৃহস্পতিবার(২৯ মে) রাত ৮টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

‎এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত জয়ীতা দেব ও অর্জুন দাসের বিয়ে হয় প্রায় ৫ বছর আগে, বিয়ের পর থেকেই সংসারে স্বামী শাশুড়ির সাথে বিভিন্নসময় ঝগড়াবিবাদ হয়, এরই জেরে গৃহবধূ জয়ীতা দেব বাড়ীর উপরের তলার কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেন।

‎পরবর্তীতে স্বামীসহ বাড়ীর লোকজন স্ট্রোক করেছেন বলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গলায় আঘাতের চিহ্ন দেখতে পান,বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

‎ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি মেম্বার মোঃ শাহজাহান আহমেদ, এসময় মেম্বার শাহজাহান আহমেদ জানান এবিষয়ে পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানা পুলিশকে জানানো হয়েছে। জয়ীতা দেব ও অর্জুন দাসের ৪বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code