চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণঃ ২ নারীসহ পর্নোগ্রাফি চক্রের ৫ জন গ্রেফতার এবং ছাত্রী ও কোটি টাকা উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

বিভিন্ন বয়সের কিশোরীদের চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে তাদের আটকে রেখে বিভিন্ন নগ্ন ভিডিও ও ছবি ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করা চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। এ সময়ে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির অপহৃত এক ছাত্রী ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারী ৫ জনের কাছ থেকে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ২৬বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময়ে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে গত ২৮ মে ০২ টা ৩৬ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে মেয়েকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।বিষয়টি তিনি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করেন। সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রটিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে গত ২৮ মে দুপুর আনুমানিক৩ টা ২০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের বাসা নম্বর ৩৭-এর দ্বিতীয় তলা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মাসুম পারভেজ (৩৮), মোঃ সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছাঃ মায়া (২৫) ও মোছাঃ রুলি খানম (১৯)।

Manual3 Ad Code

বুধবার (২৮ মে ) দুপুর আনুমানিক ০৩টা ২০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের বাসা নম্বর ৩৭-এর দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন সময় মুক্তিপণ বাবদ আদায় করা এক কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সিসি ক্যামেরা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

থানা সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেস্ক বিজে

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণঃ ২ নারীসহ পর্নোগ্রাফি চক্রের ৫ জন গ্রেফতার এবং ছাত্রী ও কোটি টাকা উদ্ধার
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code