ভারতে বিমান দুর্ঘটনা: সহায়তা দিতে চায় বাংলাদেশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪২, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

ভারতে বিমান দুর্ঘটনা: সহায়তা দিতে চায় বাংলাদেশ

newsup
প্রকাশিত জুন ১২, ২০২৫
ভারতে বিমান দুর্ঘটনা: সহায়তা দিতে চায় বাংলাদেশ

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Manual5 Ad Code

তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোক বার্তায় লিখেছেন, ‘আমদাবাদে ২৪২ জন যা্ত্রী বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

অধ্যাপক ইউনূস বলেন, এই দুঃসময়ে, আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

Manual7 Ad Code

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত বিমানটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। গুজরাট থেকে লন্ডনগামী এই বিমান দুর্ঘটনা কবলিত হয়। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code