লঙ্কানদের উইকেট উপহার দিয়ে লাঞ্চে বাংলাদেশ

লেখক: Nopur
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সের অভাব তো রয়েছেই। এমনকি থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার রোগটাও বেশ পুরোনো। উইকেটে কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়ার পর ইনিংস যেখানে বড় করার কথা, উল্টো বাজে শটে উইকেট উপহার দেন বাংলাদেশের ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সিরিজে টস ভাগ্য কাজ করছে বাংলাদেশের পক্ষেই। সিরিজের দুই টেস্টেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলের মতো আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ। যেখানে শান্তর দল দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে কিছুটা অস্বস্তি নিয়ে। ২৬ ওভারে ২ উইকেটে ৭১ রানে প্রথম সেশনের খেলা শেষ করেছে সফরকারীরা। সাদমান ইসলাম ৪৩ রানে অপরাজিত। অধিনায়ক শান্ত ৭ রানে ব্যাটিং করছেন।

এসএসসিতে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে বরাবরের মতো ওপেনিংয়ে নেমেছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যেতে পারত সফরকারীদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে খোঁচা মারেন বিজয়। এজ হওয়া বল ডান দিকে ঝাঁপিয়েও লুফে নিতে পারেননি লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। তিনি হাত না বাড়ালে প্রথম স্লিপের ফিল্ডার হয়তো ধরতে পারতেন। ঠিক তার পরের বলে আবারও এজ হয়েছে। এবার ফিল্ডারের কাছে পৌঁছানোর আগেই বল ড্রপ খেয়েছে।

Manual8 Ad Code

একাধিকবার জীবন পাওয়া বিজয়কে ফিরিয়েছেন ফার্নান্দোই। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফার্নান্দোর অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন বিজয়। ১০ বল খেলেও কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো শূন্য রানে ফিরলেন তিনি। বিজয়ের ডাক মারার দিনে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানেই। তিনে ব্যাটিংয়ে নামেন অভিজ্ঞ মুমিনুল হক। সাদমানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭১ বলে ৩৮ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মুমিনুল।

Manual8 Ad Code

দ্বিতীয় উইকেটে সাদমান-মুমিনুলের থিতু হওয়া জুটি ভেঙেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ১৭তম ওভারের প্রথম বলে ডি সিলভার বলে মুমিনুল সোজা কাভারে ক্যাচ তুলে নিয়েছেন। বদলি ফিল্ডার হিসেবে নামা পবন রত্নায়েকে ক্যাচ ধরলে লঙ্কান অধিনায়কের মুখে দেখা যায় হাসি। ৩৯ বলে ৩ চারে ২১ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন মুমিনুল। তৃতীয় উইকেটে শান্ত-সাদমানের জুটিও এরই মধ্যে খেলেছে ৫৯ বল। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই জুটিতে এসেছে ২৮ রান।

Manual2 Ad Code

ডেস্ক: এন

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code