সাকিবের পর মেহেদীকে হাতছানি দিচ্ছে সেই ‘ফিফটি’

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। এ জন্য দলগত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের সঙ্গে এই সিরিজে কিছু মাইলফলকও হাতছানি দিচ্ছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক

আর ১ উইকেট পেলে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ফিফটি করবেন শেখ মেহেদী হাসান (৪৯)। বাংলাদেশের ৫ম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিন শ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী।

টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করতে রিশাদ হোসেনের দরকার ৭ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের লাগে ৮ উইকেট।

Manual1 Ad Code

৩ রান করলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।

১৮৫

লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।

৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। সর্বোচ্চ ১৭ উইকেট মোস্তাফিজুর রহমানের।

শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক

Manual1 Ad Code

৮০

Manual3 Ad Code

এই সিরিজে ৮০ রান করতে পারলে শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁবেন কুশল মেন্ডিস। তাঁর সামনে আছেন শুধু কুশল পেরেরা (২০৫৬)। মেন্ডিসের সুযোগ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রানের চূড়ায় বসারও।

Manual7 Ad Code

৪৪

৪৪ রান করতে পারলে শ্রীলঙ্কার ৪র্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০০ রান হবে অলরাউন্ডার দাসুন শানাকার।

৩ উইকেট পেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লাসিথ মালিঙ্গাকে (১১) ছাড়িয়ে চূড়ায় বসবেন নুয়ান তুশারা (৯)

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code