ভিসাপ্রার্থীদের জন্য আমেরিকার কড়া বার্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

ভিসাপ্রার্থীদের জন্য কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।

পোস্টে লেখা হয়, তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলা।

Manual6 Ad Code

এর আগে গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

Manual8 Ad Code

এতে আরও উল্লেখ করা হয়েছিল, আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে। ডেস্ক বিজে

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভিসাপ্রার্থীদের জন্য আমেরিকার কড়া বার্তা
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code