কমলগঞ্জে ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রিল্যান্সিং বিষয়ক এক কর্মশালা আজ প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আইসিটি অফিসার রাকিবুল ইসলাম এবং শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

Manual7 Ad Code

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন মৌলভীবাজারের সুনামধন্য আইটি ইন্সটিটিউট ‘স্কিল শিখন’-এর সিইও ইমাজ উদ্দিন, এমডি নূর নবী পাবেল এবং ইন্সট্রাক্টর রাধী চৌধুরী। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও ছাত্র প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

স্কিল শিখন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট হাতে-কলমে বিভিন্ন প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা করেন, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে।

মূল বক্তব্যে স্কিল শিখনের সিইও ইমাজ উদ্দিন বলেন,
“আমাদের লক্ষ্য কমলগঞ্জের মানুষকে আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বেকারত্ব দূর করতে সহায়তা করা।”

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জে ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code