স্মার্টফোন নেটওয়ার্ক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ঢাকা ডেস্ক

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় স্মার্টফোন ব্যবহারকারীরা যেসব নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন, সেগুলোর কয়েকটি গোপনে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এতে বাড়ছে জুস জ্যাকিং ও হ্যাকিংয়ের মতো ঝুঁকি। এ পরিস্থিতিতে ভ্রমণের সময় নিরাপদ এবং সুরক্ষিত থাকতে স্মার্টফোন ব্যবহারকারীদের কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট সিকিউরিটি এডমিনিস্ট্রেশন (TSA)।

Manual2 Ad Code

ইদানিং ভ্রমণ বা কেনাকাটা করতে বের হওয়ার পর জুস জ্যাকিংয়ের শিকার হওয়ার কথা প্রায়ই শোনা যায়। এটি এমন এক ধরনের সাইবার এটাক, যেখানে হ্যাকাররা পাবলিক চার্জিং স্টেশন বা পোর্টে কিছু গোপন কোড ইনস্টল করে রাখে। বিমানবন্দর, স্টেশন বা শপিং মলের মতো জায়গায় ফোন চার্জ করতে দেওয়া মাত্রই ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। এর মাধ্যমে আপনার ফোনের বিভিন্ন তথ্য, ছবি, ভিডিও এবং অনলাইন অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

Manual5 Ad Code

এই ঝুঁকি এড়াতে TSA পাবলিক চার্জিং সকেটে স্মার্টফোন চার্জ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ভ্রমণের সময় নিজের পাওয়ার ব্যাংক বা চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ডাটা কেবল ব্যবহারের মাধ্যমে অপরিচিত কোনো ইউএসবি পোর্ট থেকে সরাসরি ফোন চার্জ এড়িয়ে চলার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছে তারা।

একই সঙ্গে পাবলিক ওয়াইফাই ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে TSA । বিমানবন্দর বা পাবলিক প্লেসের বিনাপয়সার এসব নেটওয়ার্কের সঙ্গে অনেক সময় যুক্ত থাকে সাইবার অপরাধীরা। পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে এমন কিছু কোড গোপনে আপনার ডিভাইসে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে হ্যাকাররা। বিশেষ করে পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে কেনাকাটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। কারণ এতে লেনদেনের পাসওয়ার্ডগুলো সহজেই অপরাধীদের হাতে চলে যেতে পারে, আপনার আর্থিক একাউন্টগুলোর টাকাপয়সাও তারা সরিয়ে ফেলতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • স্মার্টফোন নেটওয়ার্ক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code