মোদি দিলেন পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাম্প্রতিক এক বক্তৃতায় প্রতিবেশী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন, জানিয়েছেন—যদি দেশটি আবার কোনো ‘অন্যায়’ করে, তাহলে ভারত নির্মিত ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের হামলা মোকাবিলা করতে হবে ইসলামাবাদকে।

Manual2 Ad Code

উত্তরপ্রদেশের বেনারসে, নিজের নির্বাচনী কেন্দ্রের একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি দেখেছে। ভারতের এই সামরিক সক্ষমতা তার ‘আত্মনির্ভর ভারত’- প্রকল্পের অংশ।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “ভারত এখন ব্রাহমোস ক্ষেপণাস্ত্র তৈরি করছে। লক্ষ্ণৌ-তে তৈরি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তান যদি ফের কোনো অন্যায় করে তাহলে দেশটির ভিতরে গিয়ে ব্রাহমোস ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এটা এতই শক্তিশালী ক্ষেপণাস্ত্র যে এর শব্দ শোনামাত্র শত্রুদের ঘুম উড়ে যাবে।”

মোদির এই বক্তব্যের পর পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী।

Manual1 Ad Code

এর প্রায় দুই সপ্তাহ পর ভারত চালু করে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মির ও পাঞ্জাবের একাধিক স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের বিমান বাহিনী। এতে প্রাণ হারায় অন্তত ৩৫ জন, যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল।

পাল্টা জবাবে ৬ জুন পাকিস্তান চালু করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। এই অভিযানে ভারতের রাজস্থানে প্রাণ হারান ১৫ জন।

Manual1 Ad Code

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় দুই দেশ ৯ জুন থেকে অস্ত্রবিরতিতে সম্মত হয়। তবে সীমান্ত পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

সূত্র: আনাদোলু এজেন্সি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মোদি দিলেন পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code