আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

অবৈধভাবে অবস্থানের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

Manual1 Ad Code

এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code