পারিবারিক মেলবন্ধনের গল্প

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টার: ছোটপর্দা থেকে ‘পারিবারিক মেলবন্ধনের গল্প উধাও’– এমন অভিযোগ প্রায়ই শোনা যায়! এটাও বলা হয়ে থাকে, নাটক ও সিরিজের গল্পে পরিবার উপেক্ষিত থাকে! এসব ধারণাকে ভুল প্রমাণ করতে পারিবারিক আবেগকে কেন্দ্র করে নতুন সিরিজ আনছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর নাম রাখা হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। শিগগিরই এটি প্রচারে আসছে চ্যানেল আইয়ের পর্দায়। রবিবার সন্ধ্যায় উত্তরায় সিরিজটির শুটিং সেটে নির্মাতা ও শিল্পীরা জানান, প্রচারে আসার পর তাদের লক্ষ্য ‘গ্লোবাল অডিয়েন্স’কে সংযুক্ত করা।নির্মাতা রাজ বলেন, ‘একটি পরিবারে যা যা থাকে ও যা যা ঘটে সেসবই তুলে ধরার চেষ্টা করছি এতে। একটি পরিবারে যত সম্পর্ক থাকে, আমাদের সিরিজে সবকিছুই আছে। আমার বিশ্বাস,এসবের সঙ্গে প্রত্যেক দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। সেই সঙ্গে থাকছে রোম্যান্স, সাসপেন্স।’নির্মাতা রাজের বানানো ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশের দর্শকরা ইদানীং কোরিয়ান, তুর্কি ও পাকিস্তানি সিরিজ বেশি দেখে। এত বিপুলসংখ্যক দর্শক কেন তাদের সিরিয়াল দেখে ভাবতাম। আমাদের সিরিজও যেন গ্লোবাল অডিয়েন্সকে সংযুক্ত করতে পারে, সেই লক্ষ্য নিয়েই নতুন
কাজটি করছি। সত্যি বলতে, আমাদের এখানে সিরিজ যথাযথভাবে বানাতে যে বাজেট লাগে, যেসব চরিত্র দরকার হয়, সেগুলো থাকে না বলেই দর্শকরা সিরিজ-বিমুখ থাকে। আশা করছি, এই সিরিজের মাধ্যমে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।’দর্শকদের একঘেঁয়ে লাগার সুযোগ নেই উল্লেখ করে রাজ বলেন, ‘দর্শক একটি পর্ব দেখলে পরের পর্বের জন্য অপেক্ষা করবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code