সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে টাইগাররা

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ের শুরুটা মন্থর হলেও ডেথ ওভারে ঝড় তুলেন ক্যারিবীয় দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েল। দু’জনে মিলে তিন ওভারে ৫১ রান যোগ করলে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হোপ ও পাওয়েল।

Manual3 Ad Code

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দু’জনে সমান ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩, নাসুম আহমেদের ২০, তাসকিন আহমেদের ১০ ও মুস্তাফিজুর রহমানের অপরাজিত ১১ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় তারা। সিরিজে সমতা আনতে হলে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমি মনে করি তারা (ওয়েস্ট ইন্ডিজ) প্রথম ১০ ওভারে সত্যি ভাল ব্যাটিং করেছে। উইকেট ধীর গতির ছিল। আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম তাহলে চাপে থাকত তারা।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।’ টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজ জিততে প্রতিশোধ নিতে চায় ক্যারিবীয়রা।  ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘যখন পরিকল্পনাগুলো কাজে লাগে তখন সব কাজই সহজ হয়ে যায়। বিশেষ করে অধিনায়ক হিসেবে।’ তিনি আরও বলেন, ‘সব কৃতিত্ব ছেলেদের। প্রথম ম্যাচে সব বিভাগেই ভাল খেলেছে তারা। এমন পারফরমেন্স ও ফলাফল দেখে আমি খুশি।’ সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ দল-

Manual4 Ad Code

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল-

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code