সাকিবেরও বিদায়, বিপদে দল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশ দল দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত হারালো ৩টি উইকেট। ১২৯ রানেই শেষ দলের টপ-অর্ডার। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়।

দলীয় ৪১ রানের মাথায় জয়কে (১০) বোল্ড করে ফেরান অ্যান্ডারসন ফিলিপ। মধ্যাহ্ন বিরতি আগ মুহুর্তে তামিমকে দলীয় ৬৮ রানের মাথায় ৪৬ (৬৭) রানে ফেরান আলজারি জোসেফ।

Manual1 Ad Code

এরপর নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক মিলে মধ্যাহ্ন বিরতি পার করে দ্বিতীয় সেশনটা দলীয় রান পার করেন একশ। কিন্তু একশ রান পার করতে না করতেই দুজনকে ফিরতে হয় সাজঘরে।

Manual7 Ad Code

দলীয় ১০৫ রানের মাথায় ফিলিপের বলে এলবিডব্লু হয়ে ২৩ রান করে ফেরেন প্রায় আট বছর পর দলে ফেরা বিজয়।

Manual1 Ad Code

বিজয়ের ফেরার পরের ওভারেই শান্তকে (২৬) এলবিডব্লুর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান কাইল মায়ার্স। শান্ত-বিজয়ের ফেরার পর লিটন দাসকে নিয়ে সাকিব আল হাসান রান তুলছিলেন দ্রুত। কিন্তু বিধি বাম। দুজনের জুটিতে কুড়ি রান আসতেই জ্যাডেন সিলসের আঘাত। সাকিবকে বোল্ড করেন ৮ রানের মাথায়।

Manual8 Ad Code

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রান। লিটোন দাস অপরাজিত আছেন ১৭ রানে, নুরুল হাসান ৭ রানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code