সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

লেখক: Shiuly
প্রকাশ: ৮ মাস আগে

Manual3 Ad Code

সিলেট ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, প্রার্থী তালিকা ঘোষণা করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

ঘোষণা অনুযায়ী সিলেট বিভাগে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন:

সিলেট জেলা:

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এমরান আহমেদ চৌধুরী। আর সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

Manual1 Ad Code

সুনামগঞ্জ:

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন কলিম উদ্দীন মিলন। আর সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

মৌলভীবাজার:

মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জেলায় ধানের শীষের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে নাছির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি (মুজিব)।

হবিগঞ্জ:

হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গাউস এবং হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এম এম ফয়সাল। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

নাম ঘোষণার পর বিএনপি মহাসচিব বলেন, ‌‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। তবে প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন যেটা আমরা ঘোষণা করলাম সেটা হলো, সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।’

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code