

ইন্টালন্যাশনাল ডেস্ক: রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের শহর টারনোপিলে দুটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানলে হলে
অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। পুলিশ জানায়, ৬৪ জন আহতের মধ্যে ১৪ জন শিশু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর পশ্চিম ইউক্রেনে অন্যতম প্রাণঘাতী হামলা। পশ্চিমাঞ্চলের লভিভ ও ইভানো- ফ্রাঙ্কিভস্কও হামলার শিকার হয়েছে। উত্তরাঞ্চলের খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। অনলাইনে প্রকাশিত ছবিতে জ্বলে ওঠা ভবন ও গাড়ি দেখা গেছে।