

রশীদ আহমেদ,ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ১৮ই নভেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার এর সাবলীল সঞ্চালনায় সভার শুরুতে কুরআনে হাকিম থেকে তেলাওয়াত ও দুআ পরিচলানা করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ। সভায় কার্যকরী পরিষদের ১০জন কর্মকর্তার সরব উপস্থিতিতে নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর,নির্বাচন কমিশন ও নতুন কমিটি কে অভিনন্দনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত-১ আগামী ৫ই জানুয়ারি ২০২৬ ক্লাবের অভিষেক উপলক্ষে ক্লাবের সাবেক সভাপতি ডা.ওয়াজেদ এ খানকে চেয়ারম্যান,কার্যকরী কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলামকে কনভেনার এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুকে সদস্য সচিব করে অভিষেক উদযাপন কমিটি ২০২৬ গঠন করা হয়। সিদ্ধান্ত-২ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে একটি স্মারক প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।সেই স্মারক উপ-কমিটির সম্পাদক হিসেবে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান ফারুকী আর সদস্য হিসেবে সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ,কোষাধ্যক্ষ রশীদ আহমদ ও রওশন হককে সম্পাদনা পরিষদের সদস্য করা হয়। এছাড়াও সংগঠনের অফিস,ওয়েবসাইট,হোয়াটসপ গ্রুপ পরিচালনা করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবিদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য রওশন হক, ফারুক হোসেন ও শাহ আহমদ।