গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখন সবচেয়ে জরুরি: জাতিসংঘে চীনা দূত

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাই এখন বড় অগ্রাধিকার। এ কথা জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। সোমবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হলেও স্থিতিশীল শান্তি অনেক দূরে। ফু ছোং বলেন, যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি এবং ইসরায়েল চারশবারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি মানে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া। সব পক্ষকেই আন্তরিকভাবে এটি মেনে চলতে হবে।

Manual6 Ad Code

চীনা প্রতিনিধি আরও বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখনও নাজুক। সাহায্য প্রবেশে নানা বাধা রয়েছে। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সীমান্তপথ খুলে দেওয়া এবং সাহায্য সংস্থার ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে গাজা সংক্রান্ত যেকোনো ব্যবস্থা ফিলিস্তিনিদের মতামত ও তাদের আত্মশাসনের নীতিকে গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন ফু ছোং।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code