মিশিগানে তুষারঝড়ের সতর্কতা

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

মিশিগান ডেস্ক: মিশিগানে আসন্ন থ্যাঙ্কসগিভিং ছুটিতে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়ার পূর্বাভাসকরা। জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, বিশেষ করে আপার পেনিসুলার পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকবে। গতকাল সকাল পর্যন্ত এলাকাটির উচ্চভূমি অঞ্চলে ১৭ থেকে ৩০ ইঞ্চি তুষারপাত হতে পারে। সঙ্গে বইবে তীব্র ঝোড়োহাওয়া। তুষারপাত দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে এবং বাতাসের গতি ঘণ্টায় ৫৫ মাইল পর্যন্ত পারে, বিশেষ করে লেক সুপিরিয়রের কাছাকাছি এলাকায়। এ ছাড়া ডিকিনসন ও মেনোমিনি কাউন্টিকে শীতকালীন আবহাওয়া পরামর্শের আওতায় আনা হয়েছে এবং ইউপির অন্যান্য অংশেও শীতকালীন ঝড় সতর্কতা বলবৎ রয়েছে। পুরো অঞ্চলে তুষারপাত অব্যাহত থাকার
সম্ভাবনা রয়েছে। লোয়ার পেনিনসুলার পশ্চিমাংশের বহু কাউন্টিতেও শীতকালীন ঝড় সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ৮ ইঞ্চি পর্যন্ত লেক-ইফেক্ট তুষারপাত এবং তীব্র বাতাস ভ্রমণকে বিপদজনক করে তুলতে পারে। এর মধ্যে ইন্টারস্টেট–৯৪, ১৯৬ এবং আশপাশের এলাকা রয়েছে। বিশেষ করে নিম্ন–মিশিগানের পশ্চিম–মধ্য অঞ্চলে তুষারঝড়ের মত পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে NWS।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code