ইউক্রেন যুদ্ধের শান্তিচুক্তি খুব কাছাকাছি: ট্রাম্পের বিশেষ দূত

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual7 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী ইউক্রেন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইউক্রেন যুদ্ধের শান্তিচুক্তি এখন খুব কাছে এবং বাকি রয়েছে মূলত দুটি বড় ইস্যু। আর তা হলো ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ ও জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশ্ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কেলগ শনিবার ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির রোনাল্ড রেগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রেগান ন্যাশনাল ডিফেন্স ফোরামে বলেন, শান্তি প্রক্রিয়া এখন শেষ ১০ মিটারে, যা তার ভাষায় সবসময়ই সবচেয়ে কঠিন ধাপ। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে। এর আগে টানা আট বছর ইউক্রেনের ডনেস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত ডনবাসে রুশসমর্থিত বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেন বাহিনীর লড়াই চলছিল। দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে প্রাণঘাতী সংঘাত এবং রাশিয়া-পশ্চিম সম্পর্কের সবচেয়ে গভীর সংকট।

Manual5 Ad Code

কেলগ বলেন, ডনবাসের ভবিষ্যৎ এবং ইউরোপের বৃহত্তম জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রশ্নের সমাধান হলেই বাকি সবকিছু সহজ হবে। আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা সত্যিই খুব, খুব কাছে। ভিয়েতনাম, পানামা ও ইরাকে যুদ্ধ করা সাবেক লেফটেন্যান্ট জেনারেল কেলগ জানান, ইউক্রেন যুদ্ধ উভয় পক্ষেই দুই মিলিয়নের বেশি নিহত ও আহতের ভয়াবহ মানবিক ক্ষতি ডেকে এনেছে। রাশিয়া বা ইউক্রেন কোনও পক্ষই এমন পরিসংখ্যান প্রকাশ করে না। মস্কো বলে পশ্চিমা দেশ ও কিয়েভ তাদের ক্ষতি বাড়িয়ে দেখায়, অন্যদিকে কিয়েভের দাবি, রাশিয়া ইউক্রেনের ক্ষতির হিসাব বাড়িয়ে জানায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code