নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৩৬, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

newsuk
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে ১৮টি সংগঠনের উদ্যোগে ‘সম্মিলিত ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি’র ব্যানারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়।  ব্রঙ্কস সম্মিলিত বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক শামিম আহমেদের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব পল্লব সরকার, প্রধান সমন্বয়কারী ফরিদা ইয়াসমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জালাল চৌধুরী। অনুষ্ঠানে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এর পর পবিত্র গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উত্তোরীয় পরিয়ে সম্মাননা জানান হয়।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে মুলধারার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। গোল্ডেন প্যালেসের বিশাল হলটি ছিল কানায় কানায় ভর্তি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক শামিম আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ, ব্রঙ্কস ব্যুরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন, স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যারীনেস রেইস, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ আব্দুল শহিদ, সিপিএ জাকির চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, আবু কাউছার চিশতী, বঙ্গমাতা পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন আমেরিকা’র সভাপতি মাহাবুব আলম, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী কাজী রবিউজ্জামান, কমিউনিটি একটিভিস্ট মো. শামীম মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লোকমান হোসেন লুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বিজয় কৃষ্ণ সাহা, স্টার্লিং ফার্মেসীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, নারী নেত্রী মেহের চৌধুরী, শেখ অলি আহাদ, কুমিল্লা সোসাইটি ইনকের সাবেক সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে আহবায়ক শামিম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি স্পন্সরসহ অনুষ্ঠানে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয় নতুন প্রজন্মের শিশুরা। এ চিত্রাংকন প্রতিযোগিতা ব্যাপক সাড়া জাগায়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজ উদ্দিন সোহাগসহ অন্যান্যরা। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পী কৃষ্ণা তিথি, বাপ্পি সোম, লিমন সহ স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। বাফা ও মিথন একাডেমির নতুন প্রজন্মের শিল্পীরা অসাধারণ নৃত্য পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন মোস্তফাসহ অন্যান্যরা। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code