ভেস্তে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রচেষ্টা

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে রাজি নয়। তেহরান যুক্তরাষ্ট্রের শর্তগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। এই কূটনৈতিক অচলাবস্থা নিরসনে তুরস্ক ও মিসর এখন কাতার বা ইস্তাম্বুলকে বিকল্প আলোচনার স্থান হিসেবে বিবেচনা করছে। তবে কাতার এই গুরুত্বপূর্ণ মধ্যস্থতার ভূমিকা পালনে অনিচ্ছা প্রকাশ করেছে। মার্কিন ঘাঁটি ও ইরানি হামলার লক্ষ্যবস্তু হওয়া কাতার জানিয়েছে, তারা এই মুহূর্তে এমন সংবেদনশীল আলোচনায় যুক্ত হতে আগ্রহী নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code