রিবুট নাকি রিস্টার্ট? ফোন স্লো হলে কোনটি করবেন?

লেখক: Rumie
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:অনেকেই ফোন স্লো হয়ে গেলে বা হ্যাং করলে সঙ্গে সঙ্গে ‘রিবুট’ আর ‘রিস্টার্ট’ করার কথা ভাবেন। অনেকেই ‘রিবুট’ আর ‘রিস্টার্ট’ শব্দ দুটোকে একই মনে করেন। কিন্তু বাস্তবে এই দুটির ব্যবহার ও কাজের ধরন কিছুটা আলাদা। সঠিকভাবে ব্যবহার করতে পারলে ফোনের পারফরম্যান্সও ভালো রাখা যায়।

Manual4 Ad Code

রিস্টার্ট কখন করবেন

Manual2 Ad Code

রিস্টার্ট হলো সবচেয়ে সাধারণ এবং নিরাপদ পদ্ধতি। যখন আপনি ফোন থেকে ‘রিস্টার্ট’ দেন, তখন ডিভাইসটি সফটওয়্যারভাবে বন্ধ হয়ে আবার স্বাভাবিকভাবে চালু হয়। এতে ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ হয়ে যায়, র‌্যাম কিছুটা পরিষ্কার হয় এবং ছোটখাটো সফটওয়্যার সমস্যা ঠিক হয়ে যেতে পারে। তাই ফোন একটু স্লো লাগলে, কোনো অ্যাপ ঠিকমতো না চললে বা নেটওয়ার্ক সমস্যা হলে রিস্টার্ট করা সবচেয়ে ভালো সমাধান।

রিবুট কখন করবেন

Manual6 Ad Code

রিবুট সাধারণত একটু গভীর পর্যায়ের রিস্টার্ট বোঝায়। এটি অনেক সময় সিস্টেম লেভেলে ফোনকে পুনরায় চালু করার প্রক্রিয়া হিসেবে ধরা হয়। বিশেষ করে ফোন পুরোপুরি হ্যাং হয়ে গেলে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেলে বা ডিভাইস কোনোভাবেই রেসপন্স না করলে রিবুট বা ফোর্স রিস্টার্ট ব্যবহার করা হয়। এটি মূলত জরুরি পরিস্থিতিতে কাজে লাগে, যখন সাধারণ রিস্টার্ট সম্ভব হয় না।

Manual1 Ad Code

সাধারণভাবে বলা যায়, দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো সমস্যার জন্য রিস্টার্ট যথেষ্ট। আর যখন ফোন একেবারে আটকে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তখন রিবুট ব্যবহার করতে হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code