সাইবার ট্রাকের দুই মডেলের দাম বাড়াল টেসলা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বাজারে বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাক সাইবারট্রাকের দুই মডেলের দাম বাড়িয়েছে টেসলা। মঙ্গলবার দুই মডেলের দাম ৫ হাজার ডলার করে বাড়ানো হয়। টেসলার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ডুয়াল-মোটর সাইবারট্রাকের দাম ৬৯ হাজার ৯৯০ থেকে বেড়ে ৭৪ হাজার ৯৯০ ডলার হয়েছে। অন্যদিকে অল-হুইল-ড্রাইভ সংস্করণের দাম ৭৯ হাজার ৯৯০ থেকে বেড়ে ৮৪ হাজার ৯৯০ ডলারে উঠেছে।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক এর আগে সাইবারট্রাককে প্রচলিত পিকআপ ট্রাকের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছিলেন। ফোর্ডের মতো পুরনো ও প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের পিকআপ ট্রাকের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যেই ইভিগুলো আনা হয়। যদিও বাজারে আসার পর গাড়িটি একাধিকবার প্রত্যাহার বা রিকলের মুখে পড়ে। এছাড়া মান নিয়ন্ত্রণ নিয়েও নানা জটিলতা দেখা দেয়। এসব কারণে টেসলাকে সাইবারট্রাকের দাম ও বিপণন কৌশলে একাধিকবার পরিবর্তন আনতে হয়।

Manual7 Ad Code

চলতি বছরের ফেব্রুয়ারিতে টেসলা সাইবারট্রাকের তুলনামূলক কম দামের একটি ডুয়াল-মোটর সংস্করণ বাজারে আনে। এর দাম নির্ধারণ করা হয় ৫৯ হাজার ৯৯০ ডলার। তবে ইলোন মাস্ক তখন জানিয়েছিলেন, প্রচারমূলক দামটি মাত্র ১০ দিন বহাল থাকবে। সাইবারট্রাকের দাম নিয়ে এর আগেও পরিবর্তন আনে টেসলা। ২০২৫ সালের আগস্টে গাড়িটির সবচেয়ে দামি সংস্করণ সাইবারবিস্টের দাম ১৫ হাজার ডলার বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৯৯০ ডলার করা হয়। তবে পরের বছরের ফেব্রুয়ারিতেই সেই বাড়তি দাম প্রত্যাহার করে নেয় কোম্পানিটি।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, সাইবারট্রাকের দাম নির্ধারণে টেসলার কৌশল বারবার পরিবর্তিত হয়েছে। নতুন করে দুই মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্তও গাড়িটির চাহিদা ও মূল্য নির্ধারণের কৌশল নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। উল্লেখ্য, দুই বছর ধরে চাপের মুখে থাকা টেসলার বিক্রি গত প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে যায়। জুন শেষে মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি সরবরাহ করে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি। এটি কোম্পানির ইতিহাসে দ্বিতীয় প্রান্তিকের সর্বোচ্চ বিক্রির রেকর্ড।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code