সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিচার বিভাগের বিভিন্ন জটিলতা ও সংকট নিরসন করে এর কার্যক্রমে আরও গতিশীলতা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

Manual6 Ad Code

আজ রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় আদালতকে কেন্দ্র করে যেসব সমস্যা ও সংকটের কথা তিনি শুনেছেন, সেগুলোর বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এসব সমস্যা সমাধান করেই সরকার সামনে এগিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

Manual7 Ad Code

এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।

Manual6 Ad Code

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code