শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩৮ minutes ago

Manual8 Ad Code

মো: নাছির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় ও বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরকে স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী মো. মতিউর রহমান (মতিন)।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের মোড়ের ১০ নম্বর এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর স্বত্বাধিকারী মতিউর রহমান মতিন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় আব্দুল কাদিরের পরিবারের আর্থিক সংকট কিছুটা দূর করতে তাকে চা বিক্রির ব্যবসার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। এ জন্য একটি ভ্যান, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ব্যবসার প্রাথমিক পুঁজি হিসেবে নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী ও নগদ অর্থ আব্দুল কাদিরের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। স্থানীয়রা জানান, দান-সহায়তার পাশাপাশি একজন বাকপ্রতিবন্ধী মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার এ উদ্যোগ সমাজের জন্য একটি মানবিক দৃষ্টান্ত হতে পারে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code