ফ্রান্সে দুই শহরের সিটি কর্পোরেশন ভবনে ভাঙচুর বিক্ষোভকারীদের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এরমধ্যে দেশটির রাজধানী প্যারিসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের থেমে থেকে সংঘর্ষ হয়েছে। অপরদিকে অন্য দুই বড় শহর লিল এবং মার্সেইয়ের সিটি কর্পোরেশন ভবনে ঢুকে ভেতরে ভাঙচুর করেছেন কিছু বিক্ষোভকারী।

Manual5 Ad Code

তারা সেখানে হামলা চালিয়ে সরে যান। মার্সেইয়ের সিটি কর্পোরেশন ভবনে যেন আর কোনো হামলা না হয় সেজন্য সেখানে দাঙ্গা পুলিশের বাড়তি দুটি ইউনিটকে নিয়ে আসা হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এগুলোর ভেতর থাকা বিভিন্ন জিনিস ভাঙা হয় এবং নাশকতামূলক বিভিন্ন লেখা রঙ দিয়ে লিখে দেওয়া হয়।

লিল শহরের চেয়ে মার্সেই সিটি কর্পোরেশনে বেশি ভাঙচুর চালানো হয়েছে। ফ্রান্সে এগুলো ‘সিটি হল’ নামে পরিচিত। এখান থেকে শহরের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

Manual7 Ad Code

এদিকে বিক্ষোভকারীদের অনেককে মাস্ক এবং হুডি পরে থাকতে দেখা গেছে। তাদের নিবৃত করতে প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে বিপুল দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, লিঁও শহরের একটি ট্যুরিস্ট অফিসে আগুন দেওয়ার হয়েছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, সামাজিকমাধ্যমে কয়েকদিন ধরে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনর্জাগরিত করার আহ্বান জানানো হচ্ছিল। এরপর আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।২০১৮ সালে ইয়েলো ভেস্ট আন্দোলন পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল। সমাজে থাকা বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন হয়।

Manual7 Ad Code

ফ্রান্সে নতুন করে আন্দোলন শুরু হয় সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে। এ সময় শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে বাজেট ছাটাইয়ের প্রতিবাদ এবং স্কুলের পরিবেশ ভালো করার দাবিতে রাস্তায় নামেন। আর আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code