হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা নবীগঞ্জে যুবলীগ নেতা আটক

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual7 Ad Code

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ): হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নবীগঞ্জ উপজেলায় আকলুস আহমেদ রিয়াজ নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয়ভাবে আকলুস আহমেদ রিয়াজ হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়।
​গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার সকালে দত্তগ্রাম এলাকায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামি হলো উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের বাবুল মিয়ার পুত্র আকলুস আহমেদ রিয়াজ (২৫)। ​নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আকলুস মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code