কুলাউড়ায় শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সিলেট ডেস্ক:

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। তার নাম আফরোজা আক্তার (১৪)। আজ রোববার সকালে অগ্রণী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বিদ্যালয় সূত্রে জান গেছে, অগ্রণী উচ্চবিদ্যালয়ে বেলা ১১টার দিকে অষ্টম শ্রেণির গণিত বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পড়ে যায়। এতে ওই ক্লাসের ছাত্রী আফরোজা আক্তারের নাক কেটে যায়। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। পরে আহত ছাত্রীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Manual5 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, ‘ভবনটি আগে একতলা ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) মাধ্যমে ২০২৩ সালে এটি তিনতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যান লাগিয়েছিল। সম্ভবত নাট ঢিলে বা ক্ষয় হয়ে যাওয়ায় ফ্যানটি খুলে পড়ে যায়। ভবনের সব ফ্যান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হবে।

Manual1 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code