সিলেটের প্যারা কমান্ডোদের প্রশংসায় ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual4 Ad Code

সিলেটের জঙ্গি আস্তানায় বাংলাদেশি প্যারা কমান্ডো বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানের সফলতায় প্রশংসা করেছেন কয়েকজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা। ‘অপারেশন টোয়ালাইট’ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে বলেও মন্তব্য করেছেন তাদের কেউ কেউ।

কাশ্মীরে কমান্ডার হিসেবে দীর্ঘকাল দায়িত্বপালন করে অবশেষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবে অবসর নেয়া লেফটেন্যান্ট জেনারেল জন রঞ্জন মুখার্জী জানান, ‘বাংলাদেশি কমান্ডোরা তাদের কর্মক্ষমতা ও ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষায় উচ্চস্তরের পারদর্শিতা দেখিয়েছে। নিরাপত্তা বেষ্টনীর বাইরে শনিবারের ভয়াবহ বোমা হামলার পরও তারা ফোকাস থেকে লাইনচ্যুত হয়নি। আত্মঘাতী জঙ্গিদের সব ধরণের হুমকি মোকাবেলায় স্নাইপার ব্যবহার করাটাও ছিলো অভূতপূর্ব সঠিক সিদ্ধান্ত।’ এছাড়া তিনি ‘অপারেশন টোয়ালাইট’ এর সংশ্লিষ্ট সকল সেনা ও জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনসহ প্রথম প্যারা কমান্ডের নেতৃত্ব দানকারী লে কর্নেল ইমরুল হাসানের ভূয়সী প্রশংসা করেন।

Manual7 Ad Code

‘জঙ্গি উৎখাতে সফল অপারেশন পরিচালনার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বাংলাদেশি অকুতোভয় সেনাদের শুভেচ্ছা জানাচ্ছি’ এমন মন্তব্য করেন আসাম রাইফেলসের সাবেক উপ-প্রধান মেজর জেনারেল অরুণ রায়। রঞ্জন মুখার্জীর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অরুণ রায় আরো বলেন, এই ধরণের অপারেশনের ক্ষেত্রে প্যারা কমান্ডোদের প্রত্যক্ষ অংশগ্রহণ খুবই ফলপ্রসূ সিদ্ধান্ত বহন করে। ভারতে এক্ষেত্রে প্রায়ই উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদেরা হস্তক্ষেপ করে জানিয়ে তিনি বলেন, সিলেটে এ ধরণের কোন দ্বন্দ্ব তৈরি না হওয়াটা খুবই ভালো লক্ষণ।

Manual8 Ad Code

শ্রীলঙ্কার জাফনা অপারেশনে ভারতীয় সেনাদের নেতৃত্ব দেয়া আরেক সাবেক কর্মকর্তা মেজর জেনারেল কে কে গাঙ্গুলী বলেন, ‘অপারেশন টোয়ালাইট’ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশি কমান্ডোরা এ ধরণের যেকোনো অপারেশনের ক্ষেত্রে চমৎকার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। এটি বাংলাদেশী সেনাদের আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে জানিয়ে তিনি আরো বলেন, জাতিসংঘের মাধ্যমে তাদের এই সফলতার প্রশংসা তুলে ধরা উচিত।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code