যুক্তরাজ্যে সিলেট র্স্পোটিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

রাজু আহমেদ ঃ সদ্য সাবেক ব্রিটিশ এমপি,বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার,সান্ডওয়েলের মেয়র,বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,পেশাজীবি,স্থানীয় বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীসহ বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে গত ৫ জুন বার্মিংহামের আষ্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল বানকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে সিলেট স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল। মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ রবের পরিচালনায় হাফিজ কাবীর আহমেদের পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। বিশেষ অতিথি ছিলেন সান্ডওয়েলের মেয়র কাউন্সিলর আহমেদুল হক এমবিই,সাবেক ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ ও খালেদ মাহমুদ,কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,কাউন্সিলর মাহমুদ হাসান। বক্তব্য রাখেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাষ্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন,সহ-সম্পাদক বাহার উদ্দিন,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর খুরশেদুল হক,আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহামের সাধারণ সম্পাদক মৌলানা হুসাম উদ্দিন আল হোমায়দী,বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ রাজু ও যুগ্ম সম্পাদক আবুল এম চৌধুরী সুমন,মহিউদ্দিন মসজিদের খতীব মৌলানা আব্দুল বাশার,কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক মিয়া,আলী হেলাল,কমিউনিটি কানেক্ট ফাউন্ডেশনের চীফ এক্্িরকিউটিভ জহির উদ্দিন একলিম প্রমূখ।

 

 

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশী সহকরাী হাইকমিশনের কন্সুলার কর্মকর্তা এস এম গোলাম সারোয়ার,সলিসিটর শাম উদ্দিন,একাউন্টেন্ট কবীর খান,আশরাফ হোসেইন,চ্যানেল আইয়ে‘র বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এটিএন বাংলা ইউকে‘র জয়নাল ইসলাম ও বদরুল আলম,এলবি টুয়েন্টি ফোর ডট টিভি‘র মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,বাংলা টিভি‘র এম্বেসেডর তারেক চৌধুরী,আমিরুল ইসলাম বেলাল,চ্যানেল এসে‘র রিয়াদ আহাদ,একাত্তর টিভি‘র বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ,স্পেন প্রবাসী এমদাদুল হক লাভলু,ইকবাল ক্যাটারিং এর আব্দুল কাশেম মোহাম্মদ ইকবাল প্রমূখ। ইফতার মাহফিলের মুল তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান।

 

 

Manual1 Ad Code

 

 

 

নাশিদ পরিচালনা করেন হাফিজ রুমেল আহমেদ। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ওয়ালসলের শামসুদ্দোহা শিল্পি গোষ্টী। সবশেষে বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট র্স্পোটিং ক্লাবের সহ-সভাপতি জুবেদ আলী,সদস্য ক্বারী মতিউর রহমান,ইলাস মিয়া,আহমেদ সুহেল,আহমেদ কাবীর,হাফিজ রুমেল আহেমদ,লোকমান হোসেন কাজী,শামিম খান,সুজন আহমেদ,সৈয়দ রিয়াজ রহমান,মুকিত চৌধুরী,আব্দুল আহাদ,জাহেদুল ইসলাম,মারুফ মাহমুদ,হেলাল আহমেদ,হাসান আহমেদ,আজহার মাহমুদ,দিদার হোসেইন,আশরাফ হোসেইন প্রমূখ।

 

Manual5 Ad Code

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code