নর্থ ওয়েষ্ট গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ ওয়েষ্ট রিজিওনের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল। গ্রেটার ম্যানচেষ্টারের রচডেলের ওয়াড্রেল ওয়ার্ড কমিউনিটি সেন্টারে গত ৩০ মে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ ওয়েষ্ট রিজিওনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী ওয়াব উল্লাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রচডেল লেবার পার্টির এমপি কেন্ডিডেইট টনি লয়েড,বাংলাদেশর সাবেক এমপি এডভোকেট শাহিনুর পাশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মছব্বির এমবিই,সৈয়দ মুজিবুর রহমান,কাউন্সিলার আব্দুল জব্বার,আব্দুল মন্নান মনাফ,মন্তাজ আলী আজাদ,রুহুল আমীন চৌধুরী মামুন,কাউন্সিলার জানেত এ্যামেলি,সুহেল মিয়া,কাউন্সিলার ইফতেখার আহমদ,কাউন্সিলার সৈয়দ আলী আহমদ, কাউন্সিলার সুলতান আলী,সৈয়দ মিজান,মিলাদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code