চেতনার উদ্যোগে ম্যানচেষ্টারে ঘুড়ি উৎসব ও ঈদ পুনর্মিলনী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

রুহুল আমিন চৌধুরী মামুন ঃ প্রবাসের গৎবাঁধা জীবনে নানা ব্যস্ততার মধ্যে আবহমান বাঙালি সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চা আর ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালীদের মাঝে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও ঘুড়ি উৎসব। ম্যানচেষ্টার তথা বৃটেনের স্বনামধন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন চেতনা ইউ‘কের উদ্যোগে বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমি বাঙালী ও তাদের পরিবার পরিজন বিশেষ করে বিপুল সংখ্যাক নারী ও শিশু কিশোরদের উপস্থিতিতে গত ৩ সেপ্টেম্বর ম্যানচেষ্টারে এই ঈদ পুনর্মিলনী ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। চেতনা ইউকে‘র সাধারন সম্পাদক সাংবাদিক-কলামিষ্ট ফারুক যোশীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী ও ঘুড়ি উৎসব আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন শ্যাডে ইমিগ্রেশন সেক্রেটারী আফজাল খান এমপি এবং ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের স্কুল-আর্ট এন্ড লেজারের নির্বাহী সদস্য কাউন্সিলার লুৎফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেতনা ইউকে‘র সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান। এসময় প্রবাসে বাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টি বিকাশের প্রয়োজনীয়তা এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার বিষয়ে গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলার আবিদ চৌহান, মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম,গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান নাসের ওয়াহাব, হাইড বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নাসির খান,কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সুরাবুর রহমান,মইনুল আমীন, বাংলা কাগজের ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন প্রমূখ।

Manual3 Ad Code

ঘুড়ি উৎসবে ছিলো শিশু-কিশোর নারী পুরুষদের জন্যে দেশীয় নানা খেলাধুলা। ঘুড়ি উৎসবের সমন্বয়ক ও চেতনা ইউকে‘র সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ওয়েছের সার্বিক পরিকল্পনায় ডাঃ নজরুল ইসলাম,মরিয়ম ইসলাম,সাবিনা ইয়াসমিন শাপলা,সালেহা চৌধুরী ও রেহানা বেগমের সহযোগিতায় শিশু-কিশোরদের জন্য সুন্দর করে বাংলা লিখা ছাড়াও পাস দ্যা পার্সেল,পাস দ্যা পিলো,রশি টানাটানি,চকলেট দৌড়,মোরগের লড়াইসহ বাংলাদেশের গ্রামীন সংস্কৃতির বিভিন্ন খেলাধুলায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা। এছাড়া এডভোকেট মীর গোলাম মোস্তফা ও আমিনুল হক ওয়েছের পরিচালনায় লন্ডন-হাইড-বার্নলী-ব্রাইটনসহ ম্যানচেষ্টারের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দীর্ঘ চার ঘন্টাব্যাপি চলে সঙ্গীতানুষ্টান। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন আমেনা ওয়েছ,নিশাত,সেজুতি,মাহিরা, নওরীন,প্রভা,আরীভা,এমা,সুহাসহ এক ঝাক বাঙালী কিশোরী-তরুনী। আলমগীর চৌধুরী,ফয়জুল ইসলাম,ফয়সল আহমদ,শাহ কাইয়ুম,মাহী মাসুম,ইলিয়াস চৌধুরী,বিশাল দেব,বেলায়েত চৌধুরী,রাহেল চৌধুরী, আফজাল রাব্বানী,এম আহমদ জুনেদ,শাহনেওয়াজ আহমদ,সেকুল ইসলাম, নাসিরুল ইসলাম প্রমূখদের সার্বিক সহযোগিতায় এবং রয় এন্ড কোম্পানীর স্পন্সরে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করে অনলাইন টিভি প্রবাস বাংলা। উল্লেখ্য ঈদ পুনর্মিলনী ও ঘুড়ি উৎসবের অন্যতম মিডিয়া পার্টনার ছিলো বাংলা কাগজ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code