ওয়ালসলে চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

লোকমান হোসেন কাজী ঃ বৃটেনে বসবাসরত সিলেটের এক সময়কার শীর্ষ ফুটবল ক্লাবগুলোতে ফুটবল খেলা চল্লিশোর্ধ খেলোয়াড়দের নিয়ে চ্যারিটি সংস্থা মানুষ মানুষের জন্য ও ওয়ালসলের বেঙ্গল ষ্টারের সার্বিক সহযোগিতায় বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা ৪টি শীর্ষ দল লন্ডন এফসি,ওল্ডহাম এফসি,নর্থহাম্পটন একে স্পোর্টিং ক্লাব,ওয়ালসল বেঙ্গল ষ্টার এর মধ্যে এক চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। বিভিন্ন দলের সমর্থক ও ক্রীড়ামোদি দর্শকদের উপস্থিতিতে ওলদলের ভ্যানুতে অনুষ্ঠিত ফাইনালে তুমুল লড়াইয়ে নর্থহাম্পটন একে স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে ওয়ালসলের বেঙ্গল ষ্টার ২০১৭ এর চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। সিলেটের সাবেক ফুটবল খেলোয়াড়দের একত্রিত করার উদ্দেশ্যে এই খেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code