বার্মিংহামে পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হকের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

রাজু আহমেদ ঃ বৃটেন সফররত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এবং ২নং পাটলী ইউনিয়নের দ্বিতীয়বারের মত নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হকের সাথে মত বিনিময় করেছে বার্মিংহামে বসবাসরত প্রবাসী জগন্নাথপুরবাসী। গত ২৯ অগাষ্ট বার্মিংহামের কভেন্ট্রী রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বার্মিংহামে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী জগন্নাথপুরবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতা শাহ মর্তুজ আলীর সভাপতিত্বে,আব্দুস শুকুর ও আছকর উদ্দীন দুলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৃটেন সফররত ২নং পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ফজলে রাব্বী ছানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব বশির মিয়া কাদির,কবীর উদ্দীন,নুরুল ইসলাম বেলাল,আরজ আলী,খছরুজ্জামান,শেখ আব্দুল গফুর,ছানা মিয়া,মোস্তফা কামাল বাবলু,নুরুল ইসলাম কিসলু,হীরণ মিয়া,জুবের আলম,তাজুল ইসলাম,মঈন চৌধুরী,আব্দুস শহীদ,জাহেদুর রহমান,জালাল উদ্দিন,মুজিবুর রহমান মাষ্টার প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে চেয়ারম্যান সিরাজুল হকের বিভিন্ন কার্য্যক্রমের ভূযসী প্রশংসা করেন। এসময় চেয়ারম্যান সিরাজুল হকও এলাকার ভবিষ্যত উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code