রোহিঙ্গায় জুলুম ও হত্যার প্রতিবাদে বার্মিংহাম ও মিডল্যান্ডস খেলাফত মজলিসের প্রতিবাদ সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

রাজু আহমেদ ঃ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতন, জুলুম ও হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বার্মিংহামের মুসলমানেরা। বার্মিংহাম ও মিডল্যান্ডস খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর বার্মিংহামের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা আরাকান রাজ্যের দীর্ঘ কয়েকশত বছরের স্থায়ী বাসিন্দা মুসলমান জাতিগোষ্টির উপর মায়ানমারের বৌদ্ধ ধর্মালম্বী কর্তৃক অকথ্য জুলুম, নির্যাতন ও হত্যা ইতিহাসের জঘন্যতম পাশবিকতাকে ও হার মানিয়েছে উল্লেখ করে বলেন,অবিলম্বে এই নির্যাতনের হাত থেকে মুসলমানদের রক্ষায় বিশ্ব মুসলিম ও জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বার্মিংহাম খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মৌলানা আ ফ ম শুয়াইবের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সবাপতি সৈয়দ জমশেদ আলী,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, নিউ হোপের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন এমবিই,সৈয়দ কবির আহমদ,কবি মুফিদুল গনি মাহতাব,মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী,মুফতি নোমান সিদ্দিকী,মাওলানা আনছার উদ্দীন,হাফেজ মাওলানা হুসাইন আহমদ,রফিক চৌধুরী, কাজী আলাউদ্দীন,হাজী আব্দুল হান্নান প্রমূখ। প্রতিবাদ সভা শেষে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code