মেয়ের জন্য চিন্তায় আছেন অজয় ও কাজল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা সিঙ্গাপুের থাকছে উচ্চশিক্ষার জন্য। আপাতত সেখানে বোর্ডিং স্কুলেই পড়াশোনা করছে নাইসা। এ দিকে অজয়-কাজলও ঘন ঘন সিঙ্গাপুর যাচ্ছেন মেয়ের সঙ্গে দেখা করার জন্য। মেয়ে দেশের বাইরে একা একা রয়েছে। বাবা-মায়ের চিন্তা হওয়াটা স্বাভাবিক!

Manual2 Ad Code

কিন্তু কাজল বলছেন, এ ব্যাপারে তাঁর চেয়ে অজয়ই নাকি বেশি চিন্তিত। কাজল আর তাঁর বোন যেহেতু ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলেই পড়াশোনা করেছেন, তাই তিনি মোটামুটি ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু অজয় মেয়েকে ছাড়া একেবারেই থাকতে পারছেন না। তাই বারবার গিয়ে হাজির হচ্ছেন সিঙ্গাপুরে। অজয় নিজেও অবশ্য স্বীকার করেছেন যে, তাঁদের দু’জনের মধ্যে পেরেন্ট হিসেবে কাজল অনেক বেশি কঠোর এবং অজয় নিজে মেয়ের ব্যাপারে একটু বেশিই দুর্বল। মেয়েকে ছাড়া বাড়িতে থাকাটা তাঁর কাছে তাই খুব কঠিন হয়ে যাচ্ছে। সারাদিনই মেয়েকে নিয়ে নানা দুশ্চিন্তা ঘোরে তাঁর মাথায়।

তবে অজয়-কাজল দু’জনেই চান, ছেলে যুগ ও মেয়ে নাইসাকে আর পাঁচ জন সাধারণ বাচ্চার মতোই বড় করতে। সেলেব্রিটি কিড হিসেবে নয়, বরং সাধারণ মানুষ হিসেবেই যেন তারা নিজেদের ব্যক্তিগত জীবন যাপন করতে পারে এবং স্বাধীনতা পায়, সে দিকেই নজর এই তারকা-দম্পতির।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code