মেসির জোড়া গোলে এস্পানিওলকে উড়িয়ে দিল বার্সা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক ::সমালোচনার জবাব বুঝি এভাবেই দিতে হয়! যেই মেসি জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর সেই মেসিই এবার ব্যালনের লিস্টে ছিলেন পাঁচ নম্বরে। নিজের বা পায়ের জাদুতে এক ম্যাচেই সবাইকে চুপ করে দিলেন মেসি।কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা। ৪ গোলের দুটিই করেছেন মেসি এবং দুটিই এসেছে দর্শনীয় দুই ফ্রি কিক থেকে। অপর দুই গোল করেন লুইস সুয়ারেজ ও ডেম্বেলে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই স্বরূপে ছিলেন মেসি। ১৭ মিনিটে বার্সেলোনার এগিয়ে যাওয়া গোলটিও আসে তার পা থেকে। প্রায় ২৭ গজ দূর থেকে চমৎকার এক ফ্রি-কিকে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

Manual3 Ad Code

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও ছিল মেসির অবদান। তার রক্ষণচেরা পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে উঁচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানায় পাঠান দেম্বেলে। গত মাসের শেষ সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে ফরাসি এই ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলেই হার এড়িয়েছিল বার্সেলোনা।৩৬তম মিনিটে মেসির পাস পেয়ে পোস্টে মেরে সুযোগ নষ্ট করেন সুয়ারেস। পরের মিনিটে ইভান রাকিতিচের প্রচেষ্টা গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের হেডও ক্রসবারে বাধা পায়।বেশ কয়েকবার হতাশ করা সুয়ারেস ৪৫তম মিনিটে আর ব্যর্থ হননি। দেম্বেলের পাস ধরে এগিয়ে গিয়ে বাইলাইনের কাছ থেকে উরুগুয়ের স্ট্রাইকারের শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়। চলতি লিগে এটা তার দশম গোল।৬৫তম মিনিটে আরেকটি অসাধারণ ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। ৭২তম মিনিটে এস্পানিওলের ডিফেন্ডার দুয়ার্তে জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি, অফসাইডে ছিলেন কোস্টা রিকার এই খেলোয়াড়। বাকি সময়ে দুদলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩১। সেভিয়া ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আরেক ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা আলাভেসের পয়েন্ট ২৪। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code