চীন ভ্রমনে যুক্তরাষ্ট্রের সতর্কতা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code


ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন নাগরিকদের জন্য চীন ভ্রমনে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। চীনে ভ্রমনরত মার্কিন পর্যটকরা চীন সরকারের স্বেচ্ছাচারীতার শিকার হতে পারেন বলে তাদেরকে এ বিষয়ে অধিক সাবধানতা অবলম্বনের আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ ভ্রমন সতর্কতা জারি করে। গত মাসে চীনে ৩ কানাডীয় নাগরিক আটকের প্রেক্ষিতেই মার্কিন নাগরিকদের সাবধান করে দেয়া হয়েছে। কানাডায় হুয়াওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলে জবাবে চীনও কানাডার ওই নাগরিকদের আটক করে। একইরকম ব্যবস্থা মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও নেয়া হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code