বঙ্গবন্ধু সেতু থেকে ৫ হাজার কোটি টাকার টোল আদায়

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত এই সেতু থেকে ৪ হাজার ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকার টোল আদায় হয়েছে। এ অর্থ থেকে ক্রমান্বয়ে নির্মাণ সহযোগী সংস্থাসমূহের ঋণ ২০৩৪ সালের মধ্যে পরিশোধ করা হবে।

Manual1 Ad Code

সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের মো. মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

Manual1 Ad Code

সংসদে ওবায়দুল কাদের জানান, ১৯৯৮ সালে সমাপ্ত এ সেতুর নির্মাণ ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে এ পর্যন্ত সেতুর টোল বাবদ আদায় হয়েছে ৪ হাজার ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ এ পর্যন্ত ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকা অধিক অর্থ আদায় হয়েছে। আদায় হওয়া অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ কাজসহ সেতুকর্তৃপক্ষের অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতুনির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়ে থাকে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় চুক্তিভিত্তিক ক্রমান্বয়ে সময়সূচি অনুযায়ী উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ হতে গৃহীত ঋণ সেতু হতে আদায় করা টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।

Manual3 Ad Code

মন্ত্রী জানান, ১৯৯৭-৯৮ অর্থবছরে টোল আদায় হয়েছে ৯৯ লাখ টাকা, ৯৮-৯৯ অর্থবছরে আয় হয়েছে ৬১ কোটি ২৭ লাখ টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৬৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০০০-০১ অর্থবছরে ৮২ কোটি ৮৪ লাখ টাকা, ২০০১-০২ অর্থবছরে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা, ২০০২-০৩ অর্থবছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০১০- ১১ অর্থবছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে (ডিসেম্বর পর্যন্ত) ২৮৪ কোটি ৮২ লাখ টাকা আদায় হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code