পাচারের সময় যশোরে ২ কেজি সোনাসহ আটক ১

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

ভারতে পাচারের সময় যশোরের পুটখালী সীমান্ত থেকে দুই কেজি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক শাহাবুদ্দিন সরদার পুটখালী গ্রামের মোবারক সরদারের ছেলে।

Manual2 Ad Code

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ খান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় মোটরসাইকেল চালিয়ে পুটখালী গ্রামের শাহাবুদ্দিনকে যেতে দেখা যায়। পরে তাকে থামিয়ে তল্লাশি করলে মোটরসাইকেল খুলে সেলফ মোটরের ভেতর থেকে ১৭ পিস সোনার বার জব্দ করা হয়।

Manual7 Ad Code

জব্দকৃত সোনার ওজন প্রায় দুই কেজি। জব্দকৃত সোনার বার কাস্টমস হাউসে ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code