বদলে গেল মনোনয়ন, বর্তমানকে বাদ দিয়ে সাবেক

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

 

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

Manual4 Ad Code

প্রথমে মনোনয়ন দেয়া বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ কবিরকে। সোমবার সন্ধ্যায় মনোনয়ন বদলে এখন মনোনয়ন দেয়া হয়েছে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে।

নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এরপর গত রোববার দলীয় কার্যালয় থেকে বিরামপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পারভেজ কবিরকে মনোনয়ন দেয়া হয়।

Manual7 Ad Code

সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, এতে পরিবর্তন এনে খায়রুল আলম রাজুকে মনোনয়ন দেয়া হয়েছে। আর এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকেই জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে মনোনয়নপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন খায়রুল আলম রাজু। তিনি বলেন, দলীয় প্রার্থী ঠিক করতে বিরামপুরে গত ২৮ জানুয়ারি জেলার নেতাদের উপস্থিতিতে তৃণমূলের ভোট হয়। সেখানে তিনি ১১৪টি ভোট এবং পারভেজ কবির ৩৫টি ভোট পান।

Manual6 Ad Code

প্রথমে মনোনয়ন পাওয়া বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির ফোনে যুগান্তরকে জানান, সোমবার সন্ধ্যায় তিনি বিষয়টি শুনেছেন। দলের দায়িত্বশীল কেন্দ্রীয় নেতারা সংসদে থাকায় এ বিষয়ে তিনি এখনো কিছু বলতে পারছেন না।

Manual2 Ad Code

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মামুনুর রশিদ যুগান্তরকে জানান, কেন্দ্র থেকে খায়রুল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে।

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকসহ অন্য নেতারা মনোনয়নপত্রটি গ্রহণও করেছেন। এ বিষয়ে খায়রুল আলম রাজুর মনোনয়ন নিশ্চিত করে এমপি শিবলী সাদিক জানান, তৃণমূলের ভোটে বিজয়ী বিরামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে পুনরায় মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code