জাজিরা পৌঁছেছে পদ্মা সেতুর নবম স্প্যান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পৌঁছেছে পদ্মা সেতুর নবম স্প্যান। বুধবার দুপুর ১২টার দিকে স্প্যানটি জাজিরা প্রান্তে এসে পৌঁছায়।

Manual7 Ad Code

আগামীকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। এর ফলে দৃশ্যমান হবে সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার)।

Manual3 Ad Code

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে (সুপার স্ট্রাকচার) ‘৬ডি’ ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে জাজিরার উদ্দেশে রওনা হয় তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’।

Manual8 Ad Code

বাংলানিউজ ইউএস ডেস্ক /এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code