ইঞ্জেকশনে শরীরে ফলের রস, মৃত্যুর মুখে চীনা নারী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

স্বাস্থ্য সুরক্ষায় চীনের ‘অতি সচেতন’ এক নারী ইঞ্জেকশনের মাধ্যমে ধমনিতে ফলের রস প্রবেশ করিয়ে মরতে বসেছিলেন।

 

বিবিসি জানায়, ৫১ বছরের ওই নারীর যকৃত, বৃক্ক, হৃদযন্ত্র, ফুসফুসসহ শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচ দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

 

হুনান প্রদেশের অ্যাফিলিয়েটেড হসপিটাল অব জিয়াংনান ইউনিভার্সিটিতে ওই নারী চিকিৎসা নেন।

Manual8 Ad Code

 

চিকিৎসকরা বিবিসিকে জানান, ওই নারী অন্তত ২০ রকমের ফলের রস মিশিয়ে নিজের শরীরে ‘পুশ’ করেছিলেন।

Manual3 Ad Code

 

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর দেশটিতে সাধারণ মানুষের মধ্যে ওষুধ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

 

উইবোতে একজন লেখেন, “বোঝাই যাচ্ছে, চীনের সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ধারণা এখনো কত কম।”

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ফলের রস শরীরে প্রবেশ করানোর পরপরই ওই নারীর শরীরে চুলকানি শুরু হয় এবং তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। গত ২২ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code