শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- এমপি বাহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সংবাদদাতা চট্টগ্রাম :: কুমিল্লা-৬ সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছি। ২০৪১ সালের জ্ঞান নির্ভর উন্নত বাংলাদেশ গড়তে হলে সবার আগে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। ধনী দেশ, আর উন্নত দেশ এক কথা নয়। শিক্ষার উন্নয়ন ব্যতীত উন্নত দেশ গড়া সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নগরীর হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাছান ইমাম মজুমদার ফটিক, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বকুল, আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হাছান, সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজালাল প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code